নুরুল ইসলাম সেলিম , কক্সবাজার।
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট
কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বোমাংখিল এলাকার বাসিন্দা মোস্তাক আহাম্মদের মেয়ে সেলিনা আক্তার বাতাসি বিয়ে করেছে ৮ স্বামী, বিয়ের পরবর্তী সময়ে ছলনা করে প্রতারণার মাধ্যমে একাধিক স্বামীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এই মেয়ের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে জানা যায় গর্জনীয়া জুমছড়ি এলাকার মোহাম্মদ ইসমাইলের সাথে প্রথম বিবাহ হয় সেলিনা আক্তার বাতাসীর ,তাদের ঘরে আলীয়া সুলতানা নামে এক মেয়ে সন্তান হয়, আলীয়া সুলতানা কে বিবাহ দে রাজশাহীর ছেলে সজীবের সাথে, পরবর্তীতে ইসমাইলের সাথে সেলিনা আক্তার বাতাসীর বিবাহ বিচ্ছেদ হয়, সেলিনা আক্তার বাতাসী দ্বিতীয় স্বামী হিসাবে বিবাহ করে গর্জনীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বোমাংখিল এলাকার বাসিন্দা রশিদ আহাম্মদের ছেলে শাহা আলম কে, বিয়ের কিছু দিন যেতে না যেতে শাহা আলম কে ডিভোর্স দেয়।
সেলিনা আক্তার বাতাসী , পূনরায় সেলিনা আক্তার বাতাসী তৃতীয় স্বামী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় চট্টগ্রামেের মিরসরাই এলাকার আবু তাহেরের সাথে। তাদের ঘরে রয়েছে আরিয়ান নামে ১১ বছরের এক ছেলে সন্তান,আবু তাহের ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক। প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আবু তাহের কে ডিভোর্স দেয়, চতুর্থ স্বামী হিসেবে টেকনাফের ইয়াবা ব্যবসায়ী হাসান আলী কে বিবাহ করে সেলিনা আক্তার বাতাসী, কিছুদিন সংসার করার পর হাসান আলীর সাথে সেলিনা আক্তারের মনোমালিন্য হলে তাদের দুই জনের সংসার ভেঙে যায় ।
সেলিনা আক্তার বাতাসী পঞ্চম বারের মত চকরিয়ার কভার ভ্যান ড্রাইভার সোহেল কে বিবাহ করে, সোহেল কে ডিভোর্স দিয়ে ষষ্ঠ স্বামী হিসাবে গর্জনীয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল এলাকার নুর কাদেরের ছেলে আবছারের সাথে বিয়ের পিঁড়িতে বসে সেলিনা আক্তার বাতাসী , বিয়ের কিছু দিন যেতে না যেতে আবছার কে ও ডিভোর্স দেয় ।
২০২২ সালে সপ্তম স্বামী হিসাবে গর্জনীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বোমাংখিল এলাকার মাহাবুব আলমের ছেলে বোরহান উদ্দিন কে বিবাহ করে সেলিনা আক্তার বাতাসি, তাদের ঘরে রয়েছে দুই বছর বয়সী রুহান নামে এক ছেলে সন্তান , বিয়ের পর বোরহান উদ্দিন জীবিকার তাকিতে ওমানে প্রবাসে চলে যায়,
প্রবাসী স্বামী বোরহান উদ্দিনের অর্জিত সব অর্থ হাতিয়ে নিয়ে বাড়ি নির্মাণ করে সেলিনা আক্তার বাতাসী, প্রবাসী স্বামী বোরহান উদ্দিন কে ডিভোর্স না দিয়ে সেলিনা আক্তার বাতাসী প্রায় ৮ মাস আগে অষ্টম স্বামী হিসাবে বিবাহ করে গর্জনীয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব বোমাংখিল এলাকার নুরুল হকের ছেলে শাহা জালাল প্রকাশ লালা কে, বর্তমানে শাহা জালাল প্রকাশ লালার সাথে সাংসারিক জীবন যাপন করতেছে সেলিনা আক্তার বাতাসি,এই দিকে ।
স্ত্রী সেলিনা আক্তার বাতাসী পরকীয়া করে বিবাহ করার খবর পেয়ে বাংলাদেশ চলে আসে ওমান প্রবাসী স্বামী বোরহান উদ্দিন। তিনি জানান প্রবাসে অর্জিত অর্থ সব আমার স্ত্রী কাছে পাঠিয়েছি, সেলিনা আক্তার বাতাসী তার বাপের বাড়িতে আমার টাকা দিয়ে বিল্ডিং বাড়ি নির্মাণ করে, আমি প্রবাসে থাকা অবস্থায় আমাকে ডিভোর্স না দিয়ে বোমাংখিল এলাকার নুরুল হকের ছেলে শাহা জালাল প্রকাশ লালা কে বিবাহ করে আমার সব টাকা আত্মসাৎ করে , আমাকে বিয়ে করার আগে আরও ছয় জনকে বিবাহ করে, আমার মত আর কোন পুরুষ যেন প্রতারণা শিকার না হয় , সেলিনা আক্তার বাতাসীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।
এই বিষয় অভিযুক্ত সেলিনা আক্তার বাতাসীর সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়, অভিযুক্ত সেলিনা আক্তার বাতাসীর পিতা মোস্তাক আহাম্মদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমার মেয়ের সাথে আমার যোগাযোগ নাই, প্রবাসী বোরহান কে ডিভোর্স না দিয়ে শাহা জালাল প্রকাশ লালা কে বিয়ে করার কারন কি জানতে চাইলে তিনি জানান এই বিষয়ে আমি কিছু জানিনা।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]