সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন এসবি প্রধান ও ডিজি র‍্যাব

রবিবার, ৩১ আগস্ট ২০২৫   প্রিন্ট  

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন এসবি প্রধান  ও  ডিজি র‍্যাব

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুল ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান ।

রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. গোলাম রসুলকে তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১ সেপ্টেম্বর থেকে আগামী ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে পূর্ব-নিয়োগের ধারাবাহিকতায় আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে আগামী ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।‎

Facebook Comments Box

Posted ০৪:২৪ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]