মোঃ আলতাফ হোসেন বাবু,বিভাগীয় চিফ রাজশাহী
রবিবার, ২৯ জুন ২০২৫ প্রিন্ট
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা ২৯ জুন ২০২৫ ইং তারিখ রোজ রবিবার সকাল ১০টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
উক্ত মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাব উপস্থাপন করেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শুনেন, গুরুত্বসহকারে পর্যালোচনা করেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
আরএমপি পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, “পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ সর্বদা অটল রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অসদাচরণকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।’’
সভা শেষে অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে সহকারী পুলিশ কমিশনার জনাব মো: বেলায়েত হোসেন, স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর জনাব মো: নূরুল ইসলাম মল্লিক, কনস্টেবল মো: আ: সালাম এবং পরিচ্ছন্নতাকর্মী শ্রী মিলন চন্দ্র জামাদারকে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন। তাঁদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত নাজমুল হাসান, পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম),মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
Posted ০৫:১০ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]