মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
শনিবার, ২৮ জুন ২০২৫ প্রিন্ট
নাটোর জেলার হিন্দু সম্প্রদায় কর্তৃক রাজবাড়ী এলাকা হতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ইসকন আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন, নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে রথযাত্রা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি ২৭ জুন ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার বিকালে জেলার রাজবাড়ী মন্দির এলাকা হতে রথযাত্রার অনুষ্ঠান উদ্বোধন করেন ।
তিনি উক্ত অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানান এবং সুন্দরভাবে এ ধর্মীয় অনুষ্ঠান পালনে জেলা পুলিশের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণের প্রশংসা করেন এবং বলেন, জেলা পুলিশ সব সময় সব ধর্মের অনুষ্ঠানাদি পালনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সহযোগিতা করে আসছে এবং করবে।
তিনি রথযাত্রা উদ্বোধন শেষে সম্প্রদায়ের অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ ইফতে খায়ের আলম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল)শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Posted ০৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]