বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (সাঁওতাল) সমাপনী ও সনদ বিতরন পিসি দাস,

বুধবার, ২৫ জুন ২০২৫   প্রিন্ট  

দিনাজপুরে আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (সাঁওতাল) সমাপনী ও সনদ বিতরন পিসি দাস,

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাস্ট্র। আর বাংলাদেশের মূল শক্তি হচ্ছে সম্প্রীতির শক্তি। বাকী সবার সাথে যে সম্প্রীতির বন্ধন, সেই বন্ধনকে আরো জোরালো করতে হবে। আনসার ভিডিপির কোন সদস্যের মধ্যে যেন ঘৃনা, হিংসা, বিদ্বেষ কাজ না করে। আশা করিÑ দিনাজপুর জেলায় যে সম্প্রীতির দৃষ্টান্ত আছে, তা আগামীতেও অব্যাহত থাকবে। আগামীতে উন্নয়নকে এগিয়ে নিতে হলে এই চেতনা ধারণ করতে হবে।
বুধবার (২৫ জুন) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুরের আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (সাঁওতাল) সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান।
আলোচনা শেষে প্রশিক্ষনে অংশগ্রহণকারী বীরগঞ্জ ও বিরামপুর উপজেলার আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মোট ১২৮ জন নারী-পুরুষকে সনদ ও পুরস্কার প্রদান করেন মহাপরিচালক। এরপরা দিনাজপুর আনসার ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চলমান তিনটি ক্যাটাগরির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন মহাপরিচালক

Facebook Comments Box

Posted ০৬:২০ অপরাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]