সোহেল রানা,টাঙ্গাইল
সোমবার, ২৩ জুন ২০২৫ প্রিন্ট
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,
পুলিশকে মানবিক পুলিশ হতে হবে, জনবান্ধব পুলিশ হতে হবে,আর জনবান্ধব পুলিশ হলেই কলঙ্ক মুছে যাবে। আর গতকাল সিএসির সাথে যে মব হয়েছে সেই ঘটনায় যদি পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বিকালে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় উপদেষ্টা আরও বলেন, বন্যা যাতে না হয় সে জন্য দোয়া করেন আপনারা। আর বন্যা আসলে সকল প্রকার ব্যবস্থা রাখা হয়েছে কৃষকদের জন্য।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, ডিডিএলজি শিহাব রায়হান সহ জেলার বিভিন্ন স্থরের কর্মকর্তা।
এরআগে স্বরাষ্ট উপদেষ্টা টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন
Posted ০৭:১২ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]