মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী
রবিবার, ২২ জুন ২০২৫ প্রিন্ট
রাজশাহী রেলওয়ে পশ্চিম এর নতুন মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন জনাব ফরিদ আহমেদ।
তথ্য সুত্রে জানা যায় ,ফরিদ আহমেদ ১৮ তম বিসিএস ব্যাচের (রেলওয়ে প্রকৌশল : সরঞ্জাম) ক্যাডারের একজন সদস্য।
তথ্য সুত্রে জানা যায়,তিনি বাংলাদেশ রেলওয়ের জিআইবিআর,প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক, অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম), সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব), অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এবং পরিচালক ইনভেনট্রি কন্ট্রোলসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
জনাব ফরিদ আহমেদ, ১৯৯৫ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রী অর্জন করেন।
তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি ১৯৬৯ সালের ২রা ফেব্রুয়ারি নাটোর জেলার অন্তর্গত সিংড়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ফরিদ আহমেদ এর স্ত্রী সামসুন নাহার সুমী বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।
তথ্য মতে আরও জানা যায়,তিনি ২ (দুই) পুত্র সন্তানের জনক।
পেশাগত ব্যস্ততার বাইরেও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া বিষয়ে উৎসাহী। শুধু তাই নয় তিনি একজন বিচক্ষণ ও সদালাপী মহাব্যবস্থাপক হিসেবে রাজশাহী রেলওয়ে পশ্চিম এর নতুন আশার আলো ছড়াতে পারে বলে অনেকেই আশা করছেন।
জনাব ফরিদ আহমেদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রাজশাহী রেলওয়ে পশ্চিম এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
Posted ১০:২৭ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]