গুলনাহার
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ প্রিন্ট
রাজধানীর খিলক্ষেত থানাধীন জোয়ার সাহারা মৌজা স্থিত খিলক্ষেত বাজার সংলগ্ন তেতুলতলা চৌরাস্তা এবং শেখ শরীয়ত উল্লাহ পারিবারিক কবরস্থান এলাকায় নকশা ব্যত্যয়কৃত মোট ৬টি ভবনে রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক উত্তরা জোন ২/২ এর অথরাইজড অফিসার মাসুক আহমেদ এর নেতৃত্বে ইমারত পরিদর্শক জিয়া উদ্দিন এর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম এহছানুল মামুন বৃহস্পতিবার ২৩/০৪/২০২৫ ইং তারিখ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার এ. কে.এম জাকির হোসাইন এবং জোন ২/২ এর অন্যান্য ইমারত পরিদর্শকগণ।
ভবন মালিক ল্যানকো ডেভেলপ লিমিটেড, Al – Miqat Barakah Bliss ডেভেলপ এর দুটি বিল্ডিং, ভবন মালিক সাইফুল ইসলাম গং এবং পাশাপাশি আরও দুটি মালিকানাধীন ভবন রাজউকের নকশা ব্যত্যয় করে নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক মোবাইল কোর্টের মাধ্যমে ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে দেয়। Al-Miqat Barakah Blissডেভেলপ এর দুটি ভবনে মোট ১,৭৫, ০০০(এক লক্ষ পচাত্তর) হাজার টাকা জরিমানা করা হয়। ল্যানকো ডেভেলপ এবং অন্যান্য ভবনের ভবন মালিক উপস্থিত না থাকায় মোট পাঁচটি ভবনের বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তাছাড়া সকল ভবন মালিক নকশা ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে নিজ খরচে ভেঙ্গে অপসারণ করবে এবং যতক্ষণ পর্যন্ত রাজউক নির্মাণ কাজের অনুমোদন না দিবে ততক্ষণ পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে এই মর্মে ভবন মালিকেরা ৩০০(তিনশত) টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম এহছানুল মামুন বলেন, আবাসিক ভবন গুলো কোন মালিকই বাণিজ্যিক ব্যবহার করতে পারবে না।সেক্ষেত্রে তিনি খিলক্ষেতের তেতুলতলায় মেরিন হেলথ কেয়ার ক্লিনিক এর মালিককে এক মাস সময় দেন যাতে তারা এক মাসের ভিতরে আবাসিক ভবন থেকে ক্লিনিক অন্য জায়গায় স্থানান্তর করে নেয়। যদি না করে তাহলে রাজউক পরবর্তীতে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবে।ব্যত্যয়কৃত ভবন গুলোতে রাজউকের মোবাইল কোর্ট চলমান থাকলে নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করতে অন্য ভবন মালেকিরা আগ্রহী হবে না।
Posted ০৭:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]