বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেবিএবির বেসরকারি ব্যাংক শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫   প্রিন্ট  

জেবিএবির বেসরকারি ব্যাংক শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (জেবিএবি) বেসরকারি ব্যাংক শাখার ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মাসুমকে আহ্বায়ক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ কর্মকর্তা ওমর ফারুককে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলে জীবন বীমা ভবনে এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়। জেবিএবির কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভিরুল হক, যুগ্ম আহ্বায়ক শামছুল আরেফীন নিয়াজ, মোহাম্মদ সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মিরাজ উদ্দিন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক (প্রচারের দায়িত্বে) সবুজ সিকদার। (দপ্তরের দায়িত্বে) মিরাজ উদ্দিন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক (প্রচারের দায়িত্বে) সবুজ সিকদার, যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজুল হক (রিয়াজ),মো: আমিনুল ইসলাম ।
জেবিএবির নবগঠিত বেসরকারি শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজুল হক (রিয়াজ) বলেন, বর্তমানে আর্থিক খাতের ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ ভাবে বিদেশে অর্থপাচার,প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষে সাধারণ মানুষ ও ব্যাংকিং খাতের একটি সেতু বন্ধন হিসেবে কাজ করবে জেবিএবি। এ ছাড়া ও ব্যাংকিং খাতে কর্মরত কর্মকর্তাদের সার্থরক্ষার নিমিত্তে বৈষম্যহীনতার বিরুদ্ধে যথাযথ নিয়ম মেনে স্বোচ্চার থাকবে এই সংগঠন।

Facebook Comments Box

Posted ০৯:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]