বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে প্রবাসী টিভি কাপ সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট  

নবীনগরে প্রবাসী টিভি কাপ সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর দক্ষিণ মধ্যপাড়া প্রবাসী টিভি কাপ সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার লাউর ফতেহপুর দক্ষিণ মধ্যপাড়া খেলার মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন এই স্লোগানকে সামনে রেখে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ইয়াছিন ক্রিকেট একাদশ বনাম মামা ভাগিনা প্লে অফ ক্রিকেট একাদশ।

দুবাই প্রবাসী রমজান হোসেনের পৃষ্ঠপোষকতায় খেলার শুভ উদ্বোধন করেন ইউপি সদস্য আবু নছর।

অত্র টুর্নামেন্টের সভাপতি সৌদিআরব প্রবাসী মোঃ নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ।

খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সৌদিআরব প্রবাসী মোঃ মাহাবুব সরকার, সিঙ্গাপুর প্রবাসী সোহেল রানা ও মালেয়শিয়া প্রবাসী মোঃ আল মামুন।

টুর্নামেন্টের সাধারন সম্পাদক শাহরিয়ার আনিছের সার্বিক তত্তাবধায়নে এসময় বিশেষ অতিথি ছিলেন মোঃ রাশেদ, মোঃ জিকরিয়া, সৌদিআরব প্রবাসী মোঃ ইয়ার হোসেন, জাকির হোসেন, আফজাল হোসেন, সাইফুল হোসেন ও রবিউল হাসান, দুবাই প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও পারভেজ হোসেন, ওমান প্রবাসী মামুন উজ্জল, সিঙ্গাপুর প্রবাসী আনোয়ার হোসেন ও মোঃ সুজন মিয়া।

এসময় সকল অতিথিরা তাদের বক্তব্যে বলেন- মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মাদক থেকে দূরে থাকতে যুব সমাজকে বেশী বেশী খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এই টূর্ণামেন্টের আয়োজন করায় তারা টুর্নামেন্টের আয়োজকদের সাধুবাদ জানান।

দুই দলের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ভাগিনা প্লে অফ ক্রিকেট একাদশ কে হারিয়ে ইয়াছিন ক্রিকেট একাদশ জয় লাভ করেন।

খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন মোঃ আকরাম ও গিয়াস উদ্দিন মোক্তার। রিজু আহম্মেদ রিজনের ধারাভাষ্যে ফাইনাল খেলায় দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা দুই দলের অধিনায়কের হাতে পুরষ্কার তুলে দেন।

Facebook Comments Box

Posted ০৭:১৫ অপরাহ্ণ | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]