শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে ফজলে রাব্বি খানের গণসংযোগ জনস্রোতে পরিনত

বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

শিবপুরে ফজলে রাব্বি খানের গণসংযোগ জনস্রোতে পরিনত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে প্রতিদিনই সরকারের উন্নয়ন তুলে ধরে লিফটের বিতরন ও গণসংযোগ করছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী, তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান।

বুধবার (১১ অক্টোবর ) বিকালে তিনি শিবপুর উপজেলা সদরে, দোকানের ক্রেতা-বিক্রেতা, চায়ের দোকান, পথচারী ও অলি-গলিতে আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রচারণায় ছিলো সমর্থকদের ব্যাপক উপস্থিতি। এসময় তিনি মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরেন।
তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তার উপস্থিতিতে উৎসুক জনতার ঢল নামে। দলীয় নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা যায়।
ফজলে রাব্বি খান শিবপুরের সাবেক এমপি শহীদ রবিউল আউয়াল খান কিরন এর সুযোগ্য উত্তরসূরী হিসেবে তাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।
তাছাড়াও ফজলে রাব্বি খান ছিলেন তার চাচা বর্ষিয়ান রাজনীতিবিদ, উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ২৫ বছরের সভাপতি ও আমৃত্যু উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ আলহাজ্ব হারুনুর রশিদ খানের সার্বক্ষণিক সহচর ও আশির্বাদপুষ্ট।
তার পরিবার থেকেই শিবপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি পরিচালনা হয়ে আসছে যুগ যুগ ধরে।
শহীদ হারুনুর রশীদ খান নিজ হাতে ফজলে রাব্বি খানকে গড়ে তুলেছেন শিবপুর উপজেলায় নেতৃত্ব দেওয়ার লক্ষে।
আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।

Facebook Comments Box

Posted ০৩:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]