মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

Default Image

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে সাফিয়া আক্তারকে(৩৬) হত্যার অভিযোগে স্বামী লিটন মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় পাগাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের সাফিয়া আক্তার কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাফিয়া পাগাড় এলাকার জনৈক আলর্বাট হাওলাদারের ভাড়া বাড়িতে স্বামী লিটন মিয়ার সাথে বাস করতেন। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক। স্বামী লিটন রিকসাচালক। সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরই কিছুক্ষণ পর স্বামী লিটন মিয়া সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায়। পরে ভোরে সাফিয়ার ভাই ওই বাড়িতে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

সাফিয়ার ভাই এনামুল হক বলেন, গভীর রাতে আমার দুলাভাই (লিটন মিয়া) ভাগ্নি উষা মনির অসুস্থতার কথা বলে ফোন করে ডাকেন। পরে তাদের বাসায় গিয়ে আমার বোনের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই। এ ঘটনায় অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০৮:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]