মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘরের মাটির দেয়াল ধসে মিশু ও রাফিন নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিশু (১০) উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে ও নিহত রাফিন (১২) তার বড় ছেলে।
এ ঘটনায় মান্নাফ মিয়া (৪২), তার আরেক মেয়ে ইশু (১০), ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।
জানা যায়, রাতে খাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রী নিয়ে মান্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়েছিল। হঠাৎ পাশের আরেকটি মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে তারা ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে ওইখানে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় ইশুকে ঢাকায় পাঠানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ভোররাতে মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের ৫ জন আহত হয়েছিল। এর মধ্যে ২ শিশু মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]