রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু

রবিবার, ১৩ আগস্ট ২০২৩   প্রিন্ট  

লালমনিরহাটে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু

দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে ও সাধারণ খেটে খাওয়া মানুষকে ন্যায্যমূল্যে লালমনিরহাটে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ আদিতমারীতে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পন্ন বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন।

জেলায় পাঁচটি উপজেলা ও দুই পৌরসভায় ৭৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ১ হাজার ৬৪০ জন সুবিধাভোগীদের হাতে এ পন্য দেওয়া হচ্ছে।

পণ্যের মধ্যে মশুর ডাল ৬০ টাকা কেজি, চাল ৩০ টাকা কেজি, সয়াবিন তেল ১০০ টাকা কেজি ও চিনি দেওয়া হচ্ছে। ৪৭০ টাকা প্যাকেজে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খেটে খাওয়া মানুষ লাইন ধরে সংগ্রহ করছেন। ন্যায্যমূল্যে দৈনন্দিন প্রয়োজনীয় এসব পন্য পেয়ে খুশি সুবিধাভোগীরা।

এসময় আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম,ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত বিদুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৯:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]