রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি :
সোমবার, ০৮ মে ২০২৩ প্রিন্ট
মাগুরার শ্রীপুর উপজেলা শাখা বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি রথিন্দ্র নাথ রায়কে একদল সন্তাসী পিটিয়ে গুরুতর জখম করেছে। আশংকাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করার হয়েছে। আজ সোমবার (৮ মে) বেলা ২ টার দিকে শ্রীপুর ইউনিয়নের চিলগাড়ি বাজারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে আহত অবস্থায় ঐক্য পরিষদ সভাপতি রথিন্দ্র নাথ রায় অভিযোগ করে বলেন, বেলা ২ টার দিকে তিনি স্থানীয় চিলগাড়ি বাজারে নিজের ওষুধের দোকানে ছিলেন। এমন সময় স্থানীয় যুবলীগ কর্মি ও সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন শেখ তার সহযোগী বিল্লাল, তজিমুদ্দিন সহ একদল দুর্বৃত্ত কাঠের বাটাম ও লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।
হামলার বিষয়ে রথিন্দ্র নাথ রায় বলেন, যুবলীগ কর্মি নামধারী আব্দুল মতিন শেখ হিন্দু অধ্যুষিত এলাকা চিলগাড়ি ও নূতন পাড়া গ্রামে দীর্ঘদিন ধরে চাঁদাবজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। অতি সম্প্রতি এ ধরনের একটি ঘটনায় আমি প্রতিবাদ জানালে মতিন তার লোকজন নিয়ে আমার ওপর হামলা চালিয়ে বেদম মারধর করে গুরুতর আহত করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]