শরীফ আহমেদ প্রতিবেদনঃ
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য অভিযোগে জর্জরিত যাএাবাড়ী থানা পুলিশের সোর্স হাবিব ওরফে কালা হাবিব। অভিযোগ পাওয়া গেছে সোর্স পরিচয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে এই কালা হাবিব।
যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে অপরাধী বানিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন সোর্স হাবিব ওরফে কালা হাবিব।
যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় অনেক নিরপরাধ মানুষকে মাদক দিয়ে কিছু অসাধু পুলিশ কর্মকতাদের সহোযোগীতা গ্রেফতার করিয়ে ঐ গ্রেফতারে স্পট থেকেই মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পরে রাত যতই গভীর হয় তখন এই দুর্ধর্ষ কালা হাবিব যাত্রাবাড়ী শাকসবজি আড়ৎ এলাকায় তার মাদক ব্যবসা,আর দিনের বেলায় গা বাঁচানোর জন্য চলে তার পুলিশের সোর্স এর কাজে এক সময়ের এই কালা হাবিব দিন মজুর ছিলো। পরে যাএাবাড়ী থানার পুলিশে সোর্স হওয়ার পর থেকে আজ আংগুল ফুলে কলাগাছ হয়ে গেছে
পুলিশের সঙ্গে সখ্যতার সুযোগে অপ্রতিরোধ্য হয়ে উঠছে এই কালা হাবিব, যাএাবাড়ী বিভিন্ন মাদকের স্পটে চাঁদাবাজি,যাত্রাবাড়ী থানা কাজলা এলাকায় ফ্লাট বাসা নিয়ে দেহ ব্যবসা,যাত্রাবাড়ি আড়ৎত এলাকায় যত চোর,টানবাজী ও ছিনতাই,মাদক ব্যবসাসহ এমন কোনো অপরাধ নেই যে নিয়ন্ত্রণ করছে না এই কালা হাবিব। আসলে কে এই কালা হাবিব কোথায় তার খুটির জোর অনুসন্ধানে করে পাওয়া যায় তার অনেক বাসা এবং এর মধ্যে কাজলার পাড় ঈদগাহ রোডের বাসাটি অপরাধের একটা দূর্গ। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি সহ একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে তারই গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক কালা হাবিব ঘনিষ্ঠজন। এই দুর্ধর্ষ কালা হাবিব যাত্রাবাড়ী থানার প্রশাসন এর অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গেছে
Posted ১০:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]