বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ৪ শতাধিক অসহায় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান

মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে  ৪ শতাধিক  অসহায়  প্রতিবন্ধীদের মাঝে  নগদ অর্থ প্রদান

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি দিকনির্দেশনায় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ নেতা আরিফুর রহমান পলাশের উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে দত্তপাড়া, টঙ্গী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান আয়োজন করেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান পলাশ।

এসময় ৪ শতাধিক গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগত অর্থ সহায়তা প্রদান করা হয়।

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের নেতা আরিফুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন ডাঃ নয়ন পাট্টয়ারী।

আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর নির্মাণ শ্রমিকলীগের সভাপতি রমজান সরকার, ৪৮নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোতালেব হোসেন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুল হক প্রধান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ জঙ্গি, ৪৮নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি সজল সরকার প্রমুখ।

গাজীপুর মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান পলাশ বলেন, ভাওয়াল বীর গাজীপুর মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্যার এর সুযোগ্য সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির দিকনির্দেশনা ৪৮নম্বর ওয়ার্ডের ৪ শতাধিক গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। আগামী সংসদ নির্বাচনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির পক্ষে ৪৮ নং ওয়ার্ডবাসীর কাছে ভোট চান তিনি।

Facebook Comments Box

Posted ০৭:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]