রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরপুরে লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   প্রিন্ট  

নাজিরপুরে লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুরে কলেজ ছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবীতে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি বঙ্গমাতা মহাবিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী সহ উপজেলার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে।
মঙ্গলবার ২১ মার্চ দুপুরে নাজিরপুর উপজেলা পরিষদ গেইটে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের দক্ষিণ চিথলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে লামিয়া আক্তার (১৯) এর সঙ্গে একই গ্রামের মোঃ মিজান খানের ছেলে মোঃ তরিকুল ইসলামের (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে ৩০ মে ২০২২ তারিখে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বিয়ে হয়।
গত বছরের ৬ নভেম্বর রাত হতে নিখোঁজ ছিলেন কলেজছাত্রী লামিয়া আক্তার। ৭ ডিসেম্বর নিখোঁজ লামিয়া আক্তারের মা রাজিয়া বেগম স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন।
ঘটনার চার মাস পর ১২ মার্চ রোববার রাত সাড়ে আটটার দিকে ঘরের সিড়ির উপরে একটি বেনামী চিঠির সূত্র ধরে লামিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বউদ্যোগে মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রহন করে গত ১৬ মার্চ মামলার প্রধান আসামী লামিয়ার স্বামী মোঃ তরিকুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন।এসময় তরিকুল তার স্ত্রী লামিয়া হত্যার দায় স্বীকার করে।পরে লামিয়ার হত্যাকারী ও তার সহোযোগিদের বিচারের দাবীতে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে উপস্থিত থেকে দোষীদের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন, লামিয়া আক্তারের মা রাজিয়া বেগম, খালা সাবিনা আক্তার, সরকারি বঙ্গমাতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল,উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস, স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হৃদয় খান সহ সহপাঠীরা।

Facebook Comments Box

Posted ০৫:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]