বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত বড় আমগাছী কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর মতবিনিময় সভা

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

প্রস্তাবিত বড় আমগাছী কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর মতবিনিময় সভা

রাজশাহীর পবা উপজেলার বড় আমগাছীতে প্রস্তাবিত বড় আমগাছী কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে সমিতি গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে বড় আমগাছী গ্রামের আমবাগান চত্বরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) রাজশাহী জেলা শাখার আয়োজনে প্রস্তাবিত বড় আমগাছী কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে একটি সমিতি গঠনের উদ্দেশ্যে গ্রাম বাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত বড় আমগাছী কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সমিতির সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালব খ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিসের জেলা ব্যবস্থাপক জুড গমেজ, বড়গাছী ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের সদস্য রাকিবুল ইসলাম রকি, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর শাখা ব্যবস্থাপক আবুল বাশার, নওহাটা পৌর কৃষক লীগ সভাপতি শফিকুল ইসলাম শাফি, কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি নুরুন নবী, বড়গাছী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আয়নাল হক, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক বাবুল ইসলাম সেফতার, দারুশা মাদ্রাসার শিক্ষক আশরাফ আলী।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন ফারুক, রাকিবুল ইসলাম, আলহাজসহ অত্র সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপস্থিত বক্তাগন সমিতিতে ভর্তি, সঞ্চয় জমাসহ সমিতির বিভিন্ন নিয়মকানুন ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Facebook Comments Box

Posted ০৭:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]