রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে–আইনমন্ত্রী

শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে–আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। শুক্রবার ২৭ জানুয়ারি সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির পথযাত্রা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, একটা গণতান্তিক দেশে যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকান্ড করতেই পারে। তাতে আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনার কোনো আপত্তি নাই। তার কারণ আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে।

আওয়ামীলীগ দেশে গণতন্ত্র স্থাপন করেছে। মন্ত্রী আরো বলেন বাংলাদেশে একটা সংবিধান আছে। সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তা সম্পূর্ণ লিখা আছে। তাই বাংলাদেশের জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ট্রেনযোগে আখাউড়ায় আসেন। এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানায়। আইনমন্ত্রী দিনব্যাপী কসবার বিভিন্ন অনুষ্ঠানে যোগদানসহ একটি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন।

Facebook Comments Box

Posted ১১:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]