জেলা প্রতিনিধি খন্দকার আমির হোসেন :
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
নরসিংদীর রায়পুরা উপজেলা আমিরগন্জ ইউনিয়ন’র আমিরগন্জ গ্রাম’র বনেদি ভূঁইয়া পরিবার’র সন্তান মোঃ মনির হোসেন ভূঁইয়া’র প্রয়াত দাদা ও চাচা দীর্ঘদিন আমিরগন্জ ইউনিয়ন’র প্রেসিডেন্ট ও চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
ছাত্র জীবন থেকে রাজনীতি’র সাথে সম্পৃক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পলিটিকাল সায়েন্সে মাষ্টার্স মোঃ মনির হোসেন ভূঁইয়া ২০১৪-২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র পানি সম্পদ মন্ত্রণালয়’র মাননীয় প্রতিমন্ত্রী লেঃকর্নেল (অবঃ) মোঃ নজরুল ইসলাম হিরু-বীর প্রতীক মহোদয়’র সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান’র গর্বিত জনক।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক,সেবামূলক-ধর্মীয়,শিক্ষা প্রতিষ্ঠান’র সাথে সম্পৃক্ত মোঃ মনির হোসেন ভূঁইয়া নরসিংদী ডায়াবেটিক সমিতি’র আজীবন সদস্য। আমরা তাঁর সু-স্বাস্থ্য-দীর্ঘায়ূ এবং সুখময় পারিবারিক জীবন কামনা করি।
উল্লেখ্য নরসিংদী জেলা পরিষদ ভবনস্থ জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়’র অফিসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নরসিংদী’র সম্মানীত “আজীবন সদস্য” সম্মাননা ডকুমেন্টস হস্তান্তর’র সময় নরসিংদী জেলা পরিষদ’র নির্বাচিত কয়েকজন সম্মানীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ০৮:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]