সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. এস এ মালেক এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক প্রকাশ

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

ডা. এস এ মালেক এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক প্রকাশ

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর ১ নং সদস্য, ১৯৯৬-২০০১ সময়কালে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

৭ ডিসেম্বর (বুধবার) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার এক শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে ও ৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার এবং বঙ্গবন্ধুর আদর্শ-মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নে ডা. এস এ মালেক এর অসামান্য অবদান রয়েছে। রাজনীতিতে সততা, আদর্শ ও বিচক্ষণতার জন্যে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর মঙ্গলবার, রাত ১১.১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)।

Facebook Comments Box

Posted ০৪:০২ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]