মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ প্রিন্ট
ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের দুই শতাধিক রোগীদের মাঝে আমেনা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
গত শনিবার আমতা ইউনিয়ন পরিষদে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে তিনজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা ডায়াবেটিস পরীক্ষা,রক্তচাপ ও রক্তচাপ নির্ণয় করা ছাড়া বিভিন্ন রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমেনা-নূর ফাউন্ডেশন এর পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান,আমতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, মোঃ আলমগীর কবির,মোঃ জাকারিয়া দিপু,দেওয়ান মোসলেম উদ্দিন মুসা,কুশুরা ইউনিয়ন যুবলীগের ১নং আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ,যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান,নবযুগ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ,মোঃ মনির হোসেন প্রমুখ
Posted ১০:০০ অপরাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]