সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

*স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে লালমোহনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা*

বুধবার, ০৬ আগস্ট ২০২৫   প্রিন্ট  

*স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে লালমোহনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা*

জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার লালমোহনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে র‌্যালি এসে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, বিশেষ অতিথি ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহিন, ডা: মো. রফিকুল ইসলাম, মো. শফিউল্যাহ হাওলাদার, যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের গতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি ও যারা এখনও আহত হয়েছেন তাদরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।

বক্তারা আরও বলেন, ভোলা-৩ আসন হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের। আগামী সংসদ নির্বাচনে মেজর অব. হাফিজের হাতকে আরো শক্তিশালী ও বিপুল ভোটে ধানের শীষ প্রতিককে জয়যুক্ত করার জন্য এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। ভোলা-৩ আসনটি সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০১:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]