রংপুর ব্যুরো:
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ প্রিন্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাতের আধারে জমির বোরোধান কর্তন করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের ছকিম উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ২ বিঘা জমি চাষ করে আসছে ছিল।
গত রবিবার একই গ্রামের মৃত ছবিজল হকের পুত্র সুজা মিয়া ও তার লোক পরিকল্পিত ভাবে রাতের আধারে আমিনুল ইসলামের রোপনকৃত বোরোধান কর্তন করে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ব্যাপারে আমিনুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে অভিযুক্ত করে সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
Posted ০৯:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]