নিজস্ব প্রতিবেদক :
রবিবার, ১৭ আগস্ট ২০২৫ প্রিন্ট
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কটিয়াদী পৌর বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপি সভাপতি জনাব আশরাফুল হক দাদন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপি সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,আরও উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌরবিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান সিরাজী, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারীর সঞ্চালনায় আরও বক্তব্যে রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মাসুদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন,দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান অহিদ, প্রচার সম্পাদক জজ মিয়া,পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকসহ নেতাকর্মীরা। এ সময় কিশোরগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি এডভোকেট আশফাক আহমেদ এর ছেলের অকাল মৃত্যুতে কটিয়াদী পৌর বিএনপি শোক প্রকাশ ও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি আবুল হাশেম। ৷
Posted ০৫:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]