রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত এক

শনিবার, ০৫ আগস্ট ২০২৩   প্রিন্ট  

Default Image

প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার ৪ আগষ্ট সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ছুরিকাঘাতে হাফিজ উদ্দিনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার ৫ আগষ্ট সকালে সরাইল থানার পুলিশের উপ- পরিদর্শক (এস আই) বাবুল হোসেন এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ছুরিকাঘাতের পর স্বজনরা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মরদেহ এখনও ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে আছে। নিহত হাফিজ উদ্দিনের স্বজনেরা বলেন, শুক্রবার সন্ধ্যায় রায়হানসহ ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত হাফিজ উদ্দিন দাদাকে ধরে বুকের বাম দিকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Facebook Comments Box

Posted ১০:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]