শেখ আছলাম,শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
মানুষ-মানুষের জন্য সৃষ্টির লগ্ন থেকেই মানুষ মানুষের কল্যানে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।দেশে-বিদেশে থেকে প্রাবাসীরা নানান ভাবে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে কষ্ট লাঘবের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
তারই অংশ হিসেবে ফ্রান্স প্রবাসী মোঃ ইমরান হোসেন নিলয়ের উদার মানবিকতার দৃষ্টি কেড়েছেন।
ইতিমধ্যে প্রবাসী ইমরান সুদূর ফ্রান্স থেকেও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা দয়হাটা টেক্কামার্কেটে মার্কেটের দোকানদার ও জনসাধারণের সুবিধার্থে বদিউর রহমান ফাউন্ডেশনের তহবিল থেকে এই সুপেয় পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করেন।এছাড়াও প্রবাসীর অনুদানে দিঘীর পূর্ব ও পশ্চিম পাড় সহ দুই পাড়ার দুটি খেলার মাঠের পাশেও আনুমানিক ১৫টি নলকূপ স্থাপন করা হয়েছে।
০৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪টায় টেক্কামার্কেট শতাধিক লোকের উপস্থিতিতে এই টিউবওয়েল উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,সাবেক চেয়ারম্যান হাজী মুখলেসুর রহমান,পাটাভোগ পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন,শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক জাকির হোসেন প্যারট,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার, প্রবিণ আঃলীগ নেতা ও আরধী পাড়া দিঘীর পার জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আবুল হাছাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ০৮:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]