বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার, ২৮ জুন ২০২৫   প্রিন্ট  

শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে বিএনপির সাবেক মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়ার ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ জুন) বিকেলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব জননেতা আরিফুল ইসলাম মৃধা।

সভায় বক্তারা আব্দুল মান্নান ভূঁইয়ার রাজনৈতিক জীবন, অবদান ও দেশপ্রেমের স্মৃতিচারণা করেন। তাঁরা বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল মানান ভূঁইয়া পরিষদের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আগামী ২৮ জুলাই মরহুম নেতার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

Facebook Comments Box

Posted ০৯:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]