শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ র‌বিউল আউয়াল খান কির‌ন এর ৩৭তম শাহাদাৎ বা‌র্ষিকী পা‌লিত

শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

শহীদ র‌বিউল আউয়াল খান কির‌ন এর  ৩৭তম শাহাদাৎ বা‌র্ষিকী পা‌লিত

নর‌সিংদীর শিবপুর আস‌নের সা‌বেক সাংসদ বঙ্গবন্ধুর সহচর শহীদ র‌বিউল আউয়াল খান কির‌নের ৩৭ তম শাহাদাৎ বা‌র্ষিকী উপল‌ক্ষে আ‌লোচনা,দোয়া ও মিলাদ মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

২৮ এ‌প্রিল শুক্রবার চক্রধা ইউ‌নিয়‌নের মজ‌লিশপুর গ্রা‌মের বা‌ড়ি‌তে স্হানীয় নেতাকর্মী, আওয়ামী লীগ ও বি‌ভিন্ন অঙ্গসংগঠ‌নের পক্ষ থে‌কে সমাধী‌স্থ‌লে ফু‌লেল শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন শেষে আ‌লোচনা,দোয়া ও মিলাদ মাহ‌ফি‌ল অনুষ্ঠিত হয়। উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রা‌খি‌লের সঞ্চালনায় ও উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি আলহাজ্ব মোহসীন না‌জিরের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি জি এম তা‌লেব হো‌সেন ।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক কাজী পীরজাদা মোহাম্মদ আলী, সহ-সভাপ‌তি ও শিবপ‌ু‌রের সা‌বেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর রুহের মাগফেরাত কামনা এবং সন্ত্রাসীদের গুলিতে আহত চিকিৎসাধীন কিরণ খানের ছোট ভাই উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

Posted ০৯:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]