বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়া ও পাচুরিয়ায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রবিবার, ২৯ জুন ২০২৫   প্রিন্ট  

লোহাগড়া ও পাচুরিয়ায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

লোহাগড়া ও পাচুরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল। এলসিআইএফ ইমার্জেন্সি গ্রান্ট (EMR 26612/315A3) এর আওতায় গত ২৯ জুন ২০২৫, মোট ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এই মহতী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫এ৩-এর গভর্নর মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও কাউন্সিল চেয়ারপার্সন (MD315) ফারহানা বখশ। এছাড়াও উপস্থিত ছিলেন ২০২৫-২০২৬ বছরের ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ বেলাল হোসেন, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ডা. আশাদুল্লাহ আহমেদ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর সৈয়দ নাসিম আহমেদ, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এম এম এ বাশার, পাস্ট কাউন্সিল চেয়ারপার্সন এস কে কামরুল এবং পিডিজি ফারহানা নাজ, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার ও প্রয়োজনীয় নিত্যপণ্য। আয়োজনে সংশ্লিষ্ট লায়নস ক্লাবসমূহের সদস্যরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে লায়নদের এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]