সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোভনীয় অফার এ ‘শত কোটি’ টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্ট

সোমবার, ০৪ আগস্ট ২০২৫   প্রিন্ট  

লোভনীয় অফার এ ‘শত কোটি’ টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্ট

বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফরম ‘ফ্লাইট এক্সপার্ট’। বহু এজেন্সি ফ্লাইট এক্সপার্টে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। তাদের অফিস বন্ধ পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট হারিয়ে গেছে।

নানা অফার দিয়ে শত শত ট্র্যাভেল এজেন্সির কাছ থেকে কয়েকশ কোটি টাকা হাতিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে পরিচিত এম এ রশিদ শাহ সম্রাট ও তার ছেলে সিইও সালমান বিন রশিদ শাহ সায়েমের নেতৃত্বে ।

এদিকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ১৭টি ট্র্যাভেলস এজেন্সির পক্ষে দায়ের করা মামলায় ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান দুই আসামি সম্রাট ও তার ছেলে সায়েম পলাতক রয়েছেন। ফ্লাইট এক্সপার্ট ছাড়াও তাদের মক্কা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস এবং এফইবিডি নামে ট্র্যাভেলস ব্যবসা রয়েছে।

মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) বর্তমান কমিটির শীর্ষ কয়েক নেতার আশ্রয়-প্রশ্রয়ে ফ্লাইট এক্সপার্ট বেপরোয়া হয়ে ওঠে। প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করেই উড়োজাহাজের টিকিট কম দামে বিক্রির নামে শত শত টাকা হাতিয়ে নেয়। পলাতক সম্রাট আটাবের উপদেষ্টা ছিলেন।

আটাব সূত্র জানায়, ফ্লাইট এক্সপার্টের ব্যাংক গ্যারান্টি ছিল ৫০ কোটি টাকা। সেই টিকিট তারা বিক্রি করেছে। এ ছাড়া আউট সোর্সিং করে টিকিট রি-সেল বা ফের বিক্রি করে আরও ৫০ থেকে ৬০ কোটি টাকা হাতিয়েছে বলে তথ্য রয়েছে।

ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের প্ল্যাটফরম চালু করে। প্রতিষ্ঠার পর থেকে এটি খুব দ্রুত বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে একটি প্রভাবশালী নাম হয়ে ওঠে। তখন তারা দেশের ফ্লাইট টিকেটিং শিল্পে একটি বড় জায়গা দখল করে নেয়।

প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত। বিশেষ করে, সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট এবং সহজে পেমেন্টের ব্যবস্থা থাকায় এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

Facebook Comments Box

Posted ০৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]