রিপোর্টার খুরশীদ আলম
রবিবার, ২৯ জুন ২০২৫ প্রিন্ট
র্যাব-১৩ এর অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে ৯৬ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
শুক্রবার (২৮ জুন) র্যাবের চলমানে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৮/০৬/২০২৫ তারিখ আনুমানিক ১৫.০৫ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন বিআরটিএ কার্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীদ্বয়ের ব্যবহৃত মোটর সাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৯৬ বোতল ফেন্সিডিল ও ০২ টি মোটর সাইকেল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ মাহমুদুল হাসান (২২), পিতা-মোঃ গোলাম রব্বানী, সাং-পূর্ব সেন্দুনা, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট এবং ২। মোঃ রুবেল হোসেন (৩০), পিতা-মোঃ মমতাজ উদ্দিন, সাং-মীরগঞ্জ, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ০৬:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]