সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে শতফুল বাংলাদেশ(NGO) আয়োজিত উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত

শনিবার, ২১ জুন ২০২৫   প্রিন্ট  

রাজশাহীর গোদাগাড়ীতে শতফুল বাংলাদেশ(NGO) আয়োজিত উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত

শনিবার ২১ তারিখ ২০২৫ ইং সকাল ১০ টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশনের ( পিকেএস এফ ) সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা “শতফুল বাংলাদেশ”আয়োজিত এক উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, রাজশাহী।
প্রথম পর্বে কিশোর কিশোরীদের মধ্যে পাঁচটি ইভেন্ট নিয়ে খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের সনাক্ত করা হয়।
প্রধান অতিথি,ফয়সাল আহমেদ উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে বলেন, দেশের বেসরকারী সংস্থা গুলো প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারের জন্য এদেশে এক অনন্য অবদান রাখতে যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম হয়েছে, যারমধ্যে “শতফুল বাংলাদেশ” উল্লেখযোগ্য বলে আমি মনে করি।
প্রধান অতিথির বক্তব্যে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, “আমরা গ্রামীণ অবকাঠামো” উন্নয়নের লক্ষ্যে “শতফুল বাংলাদেশ”কে গোদাগাড়ী উপজেলার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবো।
তিনি বক্তব্য শেষে উন্নয়ন মেলার ছয়টি স্টল হেঁটে হেঁটে ঘুরে দেখেন এবং শিশু কিশোরদের সাথে মতবিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ নাজিম উদ্দীন মোল্লা নির্বাহী পরিচালক,( প্রধান কার্যালয়) শতফুল বাংলাদেশ‌‌‌,জাহানাবাদ, মোহনপুর রাজশাহীর পক্ষে, মোঃ মামুন অর রশিদ সহকারী পরিচালক,প্রশিক্ষণ বিভাগ ও ফোকাল পারসন সমৃদ্ধি কর্মসূচি,শতফুল বাংলাদেশ‌‌‌, প্রধান কার্যালয়,জাহানাবাদ মোহনপুর রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মতিয়ার রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত),রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী, রাজশাহী, মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী, দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল হক, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী পুঠিয়া উপজেলা,মোসাঃ মাকসুদা উপজেলা প্রোগ্রাম অফিসার, গোদাগাড়ী,মোসাঃ জেবুন্নেছা, উপজেলা প্রোগ্রাম অফিসার, বাগমারা, মোঃ জিয়াউর রহমান,এলাকা ব্যবস্থাপক,রাজাবাড়ী হাট এলাকা, গোদাগাড়ী, রাজশাহী সহ গোদাগাড়ী উপজেলার সকল ইউনিয়ন হতে আগত খেলায় অংশ গ্রহণকারী শিশু কিশোর এবং গ্রুপ প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি বৃন্দ ও কিশোর কিশোরীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণের মাধ্যমে গান গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী, মোহনপুর উপজেলা শাখা, রাজশাহী।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেন মোঃ মামন অর রশিদ সহকারী পরিচালক, প্রশিক্ষণ বিভাগ ও ফোকাল পার্সন, শতফুল বাংলাদেশ‌‌‌, প্রধান কার্যালয় শতফুল বাংলাদেশ‌‌‌।
বিশেষ অতিথি সহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, রাজশাহী।

Facebook Comments Box

Posted ১১:২০ অপরাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]