মোঃ আলতাফ হোসেন বাবু,বিভাগীয় চিফ রাজশাহী।
সোমবার, ২১ জুলাই ২০২৫ প্রিন্ট
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: মেহেদী হাসান (২৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের একটি টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।
এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশের এসআই মো: তাজ উদ্দীন আহম্মেদ ও তাঁর টিম ডিউটি করাকালে রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সে অবস্থান করছিলো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম জানান,আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আরএমপি রাজপাড়া থানা পুলিশ সকল অন্যায় ও অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে সকল কার্যক্রম চলমান রেখেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।
Posted ০৪:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]