মোঃ ওমর ফারুক :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
রাজধানী ডেমরা থানার অন্তর্গত স্টাফ কোয়ার্টার এলাকায় ডিএসসিসি ৬৮ নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন ও ডিএসিসিন ৬৯ নং সালাউদ্দিন আহমেদ ওয়ার্ড কাউন্সিলর এর আস্থাভাজন দীর্ঘদিন ধরে স্টাফ কোয়ার্টার থেকে হাজীনগর ও বড় ভাঁঙ্গা যাতায়াতের একমাত্র ব্রিজ বিভিন্ন স্থানের ভ্রাম্যমান দোকান বসিয়ে চাঁদাবাজি করে আসছে মাদক ব্যবসায়ী যার নেতৃত্বে সরষআলী। ব্রীজটি দিয়ে প্রতিদিন ২ লক্ষ লোকের চলাচল হলেও তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। ব্রীজের উপর দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করার কারণে স্কুল, কলেজ,ও অফিস গামী মানুষ প্রতিদিন সকাল বিকাল বিড়ম্বনা শিকার হয়। অন্যদিকে স্টাফ কোয়ার্টার চৌরাস্তায় অবৈধ দোকানপাট ও সিএনজি অটোরিকশা বসিয়ে ব্যপক চাঁদাবাজি করে আসছে ৬৯ নং ওয়াড কাউন্সিলরের ঘনিষ্ঠ আব্দুল হক সহ চিহ্নিত চাঁদাবাজরা।
তাদের হাত থেকে স্টাফ কোয়াটার এলাকাটি স্থায়ীভাবে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত রাখতে ব্যবস্থা নিবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডেমরা থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন আমি যতদিন এই থানায় আছি আমি বিষয়টি দেখব এবং সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে আমি সহ ডেমরার সকল মানুষের সহযোগিতায় বাংলাদেশ পুলিশের পোশাকের পবিত্রতা রক্ষা করব ইনশাল্লাহ।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]