অনলাইন ডেস্ক
বুধবার, ১৭ জুন ২০২৬ প্রিন্ট
বাংলাদেশি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়: সংস্কৃতি মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী বন্ধন কালচারাল ফোরাম-ঢাকা’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, আলোচনা সভা ও বন্ধন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।
মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আমাদের সংস্কৃতির শিকড় অত্যন্ত গভীরে প্রোথিত। ঐতিহ্য ও সম্প্রীতির এই মহান সংস্কৃতিকে শুধু দেশের অভ্যন্তরেই নয়, বরং আধুনিকতার মেলবন্ধনে সারাবিশ্বের বুকে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের হাত ধরে আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছাবে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব রেজাউদ্দিন আহমেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। বেশ কয়েক জন আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন, বুশরা চৌধুরী, বিলকিস, ইরানী সুলতানা, মোস্তাফিজুর রহমান মিন্টু, আবুল কালাম আজাদ শাহিন, ডাঃ সাদিয়া। উক্ত অনুষ্ঠানে বন্ধন কালচারাল ফোরাম থেকে সাংবাদিকতায় এওয়ার্ড দিলেন সংস্কৃতিক মন্ত্রণালয় এর সংস্কৃতিক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। উনার হাত থেকে এওয়ার্ড পেলেন সিনিয়র সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম।
Posted ০৪:০০ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]