বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা শহরে ভেজাল বীজ রাখার দায়ে ১লক্ষ টাকা জরিমানা ও ভেজাল বীজ জব্দ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   প্রিন্ট  

মাগুরা শহরে ভেজাল বীজ রাখার দায়ে ১লক্ষ টাকা জরিমানা ও ভেজাল বীজ জব্দ

মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় কাঁচা বাজার সংলগ্ন বীজ র্মাকেটে সোমবার(১৬জুন) অভিযান পরিচালনা করে মাগুরা জেলা ভোক্তা অধিকার। এ সময় রিপন বীজ ভান্ডার থেকে বিপুল পরিমাণ ভেজাল বীজ শনাক্ত করে।ভেজাল বীজ রাখার দায়ে ১লক্ষ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সজল আহম্মেদ।

উপস্থিত চাষী বুদ্ধেস্বর,মনজুরুল ইসলাম ও জহুর আলী বলেন ,বিগত দিনে রিপন বীজ ভান্ডার থেকে উচ্চফলন শীল বীজ নিয়েছিলাম ভালো ফলনের আশায় কিন্তু আমরা প্রতারিত হয়েছি।

রিপন বীজ ভান্ডারের মালিক বিজয় কুমার সরকার ভোক্তা অধিকার কে বলেন , আমি ধানের বীজ খোলা বাজার থেকে ক্রয় করে বিভিন্ন জাতের নাম ও ঠিকানা এবং লোগো দিয়ে ব্রিধান-১০৩,ব্রি-৭৫ নিজে বাসায় প্যাকেট করে বিক্রয় করি।

ভোক্তা সহকারী পরিচালক বলেন ,সকল প্রকার বীজের প্যাকেটে ভেজাল। উপরে পুঁইশাক ভিতরে ঢেরশ,ডাটা ও ফুলকপির ছবি লক্ষ্য করা গেছে। এতে করে উপস্থিত কৃষকরা এর উপযুক্ত শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ মুঠোফোনে জানান, রিপন বীজ ভান্ডারে ভেজাল বীজ রাখার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা এবং দোকানে থাকা ভেজাল বীজ কিছু নস্ট,কিছু বীজ জব্দ করে অফিসে নিয়ে আসা হয়েছে। এছাড়া রিপন বীজ ভান্ডারের মালিককে সতর্ক করা হয়।পরবর্তীতে এমন ভেজাল বীজ বিক্রী করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ০২:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]