মারুফ সরকার,স্টাফ রির্পোটার:
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ প্রিন্ট
রাজধানীতে মহিলা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল মিরপুর মডেল থানার মিরপুর-১০ নং গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলেন, মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) এবং রিতু (২৪)। তাদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশেপাশে থাকেন। মনিকা ও রিতু কোন পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুইজন লাপাত্তা হয়ে যান।
মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘুরেন। এরপর কোন নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোন স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছো মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোন অজুহাতে তার সাথে ঝগড়া বাধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান।গতকালও একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের আরও সদস্য মিম ও সোহাগীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিএমপি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বলেন, ছিনতাইকারী মহিলারা কোলে বাচ্ছা নিয়ে অভিনব কায়দায় সাহায্যের কথা বলে সুযোগ বুজে আপনার হাতে থাকা দামী স্মার্ট ফোন টি নিয়ে পালিয়ে যায় ।তাই আপনারা নিজেদের গাড়ির গ্লাস খোলার আগে বুজে শুনে খুলবেন এ জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
Posted ০৭:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]