বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সংবাদ সম্মেলন করে অপরাধীরা নিজেদের অপরাধের দায় এড়ানোর চেষ্টা

বুধবার, ২৫ জুন ২০২৫   প্রিন্ট  

Default Image

দিনাজপুরের বিরল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে, রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মোঃ আকিবুজ্জামান ও পরিবারের সদস‍্যরা নিজেদের অপরাধমুলক কর্মকাণ্ডের দায় এড়াতে এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সংবাদ সম্মেলন করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ৮নং ধর্মপুর ইউনিয়নের পাটোয়ারীপাড়ার মৃত উজির মোহাম্মদের ছেলে আনিছুর রহমান, মোঃ ফরাজুল ইসলাম ও তাদের পরিবারবর্গ।

গত মঙ্গলবার বিকালে বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের পাটোয়ারীপাড়ায় সরেজমিনে গেলে সাংবাদিকদের এ কথা জানান আনিছুর রহমান ও স্থানীয় এলাকাবাসী।এসময় তারা বলেন মোঃ আকিবুজ্জামান আড়াই শতক জায়গার মালিক হয়ে এক দাগের ১০শতক জায়গা দখল করে বসত বাড়ি নির্মাণ করেছে।আর এই ঘটনাকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে চলে আসছে এই বিরোধ।এই বিরোধের জের ধরে একের পর এক ঘটনা ঘটিয়ে চলছে মোঃ আকিবুজ্জামান ,আবদুল আলীম সহ তার সহযোগীরা।ভুক্তভোগীরা আরও বলেন যে, মোঃ জমিল উদ্দিনের ছেলে আকিবুজ্জামান তার মামা আব্দুস সালামের কাছ থেকে নির্মাণ করার জন্য আড়াই শতক জায়গা ২০০৮ সালে ক্রয় করেন । কিন্তু তিনি বাড়ি নির্মাণ শুরু করেন সাড়ে নয় শতকের উপর । এ ঘটনা কে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি সালিশ মিমাংসা করে দিলেও আকিবুজ্জামান মানতে নারাজ। একরোখা, বদমেজাজি আর্থিক ভাবে সচ্ছল আকিবুজ্জামান আনিছুর রহমানের গাছপালাও কেটে ফেলে বলে প্রতিবেশীরা জানান। চলতি মাসের ১২ তারিখে পূর্ণরায় বাড়ির নির্মাণ কাজ করতে গেলে ঝগড়ার সূত্র পাত হয়। আকিবুজ্জামান গংরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আনিছুর রহমানের পরিবারের উপর আক্রমণ চালিয়ে তার ছেলে জাহিদ হাসান (১৪) ,তার মা আনোয়ারা বেগম ,আনিছুর রহমান ও তার বয়স্ক মাকে মেরে গুরুতর জখম করে ।গুরুতর অবস্থায় জাহিদ হাসান কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে ৮নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম বলেন দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আমিসহ স্থানীয় লোকজন বসে মীমাংসা করে দিয়েছিলাম ।কিছুদিন সময় পার করার পর আকিবুজ্জামানরা তৃতীয় কোন পক্ষের প্ররোচোনায় মীমাংসা ভেস্তে দিয়েছে।জায়গার বিষয় জানতে চাইলে তিনি বলে আকিবুজ্জামানরা জায়গা পাবে তবে এক দাগে নয়।কিন্তু তারা ধরে রেখেছে এক দাগে।সাবেক মেম্বার আনোয়ার হোসেন বলেন একই কথা জায়গা পাবে তবে এক দাগে নয় ।প্রতিবেশীরাও বলেন একই কথা।কিন্তু কোন কথাই মানতে নারাজ আকিবুজ্জামান গং।
এদিকে সংবাদ সম্মেলনে ৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের পাটোয়ারী পাড়ার মোঃ জমিল উদ্দিনের ছেলে আকিবুজ্জামান দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবেশী মৃত উজির উদ্দিনের ছেলে আনিছুর রহমান ও ফরাজুল ইসলাম আমার নির্মাণাধীন বাড়ি ভাংচুর,লুটপাট, মারপিট, বাড়ি থেকে বের হতে না দেয়া,গাছপালা কেটে ফেলা, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে খুনজখম করে। শুধু তাই নয় আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, বর্তমানে গ্রাম ছারা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।এদিকে মামলা হামলার শিকার আনিছুর রহমান ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Facebook Comments Box

Posted ০৯:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]