মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জাতীয় শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় শ্রমিকলীগের সভাপতি কাউসার আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফ আহমেদ আশার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি হাজী হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড, মাহবুবুল আলম খোকন, রিক্সা ও ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো দুলাল প্রমুখ। এ সময় আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন একটি আয়োজনের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনের পর শ্রমিকদের দাবীগুলো পূরণে সর্বাত্মক কার্যকর ব্যাবস্থা নেয়া হবে।
Posted ০২:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]