মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ১০ তারিখ কোনো বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার, ২৩ নভেম্বর ২০২২   প্রিন্ট  

বিএনপি ১০ তারিখ কোনো বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ১০ তারিখ ঘিরে যে হুংকার দিচ্ছে, তাতে কোনো কাজ হবে না। কারণ আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে চলে। আমরা সে জন্যই ইলেকশনকে বিশ্বাস করি। জনগণের মান্ডেটকে বিশ্বাস করি। আর যারা ষড়যন্ত্র বিশ্বাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে তারা সবসময়ই এক ষড়যন্ত্রের পর আরেক ষড়যন্ত্র করে আসছে।
তিনি বলেন, বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে। এমনটিই তারা বলে আসছে। এই ১০ তারিখের গণজমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে। বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেফতারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার।
নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান প্রমুখ।

Facebook Comments Box

Posted ০৪:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]