অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ প্রিন্ট
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর বীজ প্রযুক্তি বিভাগ এর আয়োজনে (০২ জুলাই ২০২৪ খ্রি.) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সনাক্তকরণ, অগ্রাধিকার এবং প্রমাণিত প্রযুক্তি নির্বাচন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও কি-নোট পেপার উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (বীজ প্রযুক্তি বিভাগ) ড. পরিমল চন্দ্র সরকার।
দৈনিক বাংলার নবকণ্ঠ
Posted ০৪:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]