মনিরুল হক, স্টাফ রিপোর্টারঃ
শনিবার, ০৩ জুন ২০২৩ প্রিন্ট
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার “ন্যায় কুঞ্জ” এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৩ জুন) বেলা ১১ টার দিকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্থর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ খায়রুজ্জামান। এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এর বিচারক মোঃ সাইফুল ইসলাম (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল – ২ এর বিচারক মোঃ মঈন উদ্দিন, চীফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গনী, যুগ্ন জেলা ও দায়রা জজ-২ মোঃ খুরশিদ আলম, জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বিচারপতি মোঃ খায়রুজ্জামান বলেন, মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের অভিপ্রায়ে দেশের প্রত্যেক “ন্যায় কুঞ্জ” নামে বিচার প্রার্থী বিশ্রামাগার স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়। তার ধারাবাহিকতায় আজ বাগেরহাট জেলাতেও ভিত্তি প্রস্থর স্থাপন করা হলো।
তিনি বলেন “ন্যায় কুঞ্জ” এর ভিত্তি স্থাপনের মাধ্যমে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তিতে আগ্রাধিকার ভুমিকা রাখবে। এর পর তিনি জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে বাগেরহাট জেলা ও দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার বিষয়ে মতবিনিময় সভা করেন। উল্লেখ্য, আইন মন্ত্রনালয়ের অর্থায়োনে গনপূর্ত বিভাগ ৫৯ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে নির্মান হবে বিশ্রামাগার “ন্যায় কুঞ্জ”। এ ন্যায় কুঞ্জে ২ টা ওয়াশ রুম, ১ টা মাতৃদুদ্ধ কর্নার, ১ টা ক্যান্টিন ও ফ্যানের ব্যাবস্থাসহ ৮০ থেকে ১০০ জন বিশ্রাম নিতে পারবে।
Posted ১১:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]