অনলাইন ডেস্ক
বুধবার, ০৯ জুন ২০২১ প্রিন্ট
বরগুনার ফকিরহাটে কোস্ট গার্ডের অভিযানে ২০ লক্ষ পিস গলদা ও বাগদা রেণু জব্দ
গত ০৮ জুন ২০২১ তারিখ সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কর্তৃক বরগুনা জেলার তালতলী উপজেলাধীন ফকির হাট সংলগ্ন এলাকায় মাছের আড়ৎ এর একটি দোকানে অভিযান পরিচালনা করে ২০,০০,০০০ পিস গলদা ও বাগদা চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়। বুধবার (৯ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এ অভিযানা পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রেণু পাচারকারীগণ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা সকিনার খালে অবমুক্ত করা হয়।
তিনি আরও বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
Posted ০৭:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]