রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর :
রবিবার, ১৫ জুন ২০২৫ প্রিন্ট
ফরিদপুর শহরের বেইলী ব্রিজের পশ্চিম পাড়ে হাজী শরীতুল্লাহ বাজারে সরকারী জায়গার দোকানপাটে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
ফরিদপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের নেতৃত্বে ২০১৯ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে ধারা ৭৮/২০১৯ অভিযানে এ ১৫ টি অবৈধ দোকান উচ্ছেদ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মোঃ মোর্শেদ আলী মোল্লা, উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা (সদর ) মোঃ আদেল সেক হাজী শরীতুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খান লাভলু, সহ সাধারণ সম্পাদক,খায়রুজ্জামান লাভলু, এছাড়া অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি দল এবং আনসার বাহিনী উক্ত অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করেন।
Posted ০৫:২৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]