রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর :
সোমবার, ২৩ জুন ২০২৫ প্রিন্ট
ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আরিয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলন রোধে যৌথ অভিযান চালানো হয়েছে। ২১ জুন রাত ১১টা ৩০ মিনিট থেকে ২২ জুন সকাল ৬টা পর্যন্ত টানা অভিযানে ৬টি অবৈধ ড্রেজার জব্দ এবং ৩ জনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয় বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন। যৌথ এ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আরিয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে আটককৃত ৩ জনকে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা ড্রেজারগুলোও যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য সংরক্ষণে নেয়া হয়েছে।
এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলা হয়েছে, নদী রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের তথ্য জানালে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সরকারের সক্রিয় পদক্ষেপে নদী রক্ষার আশ্বাস আরও দৃঢ় হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Posted ০৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]