মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে মেধার ভিত্তিতে চাকরি পেল ৬৫ জন 

শুক্রবার, ১৫ মার্চ ২০২৪   প্রিন্ট  

পুলিশে মেধার ভিত্তিতে চাকরি পেল ৬৫ জন 

নওগাঁয় পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৬৫ জন। এর মধ্যে পুরুষ ৫৫ ও নারী ১০ জন। বুধবার রাতে নিয়োগপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ ও তাদের ফুল দিয়ে বরণ করে নেয় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন মোট ২ হাজার ২৩১ জন প্রার্থী। প্রথম ধাপে শারীরিক পরীক্ষায় ১ হাজার ১১৫ জন উত্তীর্ণ হন। দ্বিতীয় ধাপে ২০০ মিটার দৌঁড়, পুশ আপ, লং ও হাই জাম্প পরীক্ষায় উত্তীর্ণ হন ৭৯০ জন। তৃতীয় ধাপে ১ হাজার ৬০০ মিটার দৌঁড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় ৫৪৫ জন উত্তীর্ণ হন। গত ৬ মার্চ চতুর্থ ধাপে লিখিত পরীক্ষায় ২২০ জন মনোনীত হন। সর্বশেষ মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যাতে ৬৫ জন প্রাথমিকভাবে মনোনীত হয়েছে । নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে সাধারণ কোটায় ৩৫, মুক্তিযোদ্ধা কোটায় ১১, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ৩, পুলিশ পোষ্য কোটায় ৫ ও আনসার কোটায় ১ জনসহ মোট ৫৫ জন পুরুষ রয়েছেন। আর নারীদের মধ্যে সাধারণ কোটায় ৯ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ১ জনসহ ১০ জন চাকরি পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের  জানান তারা অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। মেধার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা খুশি। এভাবে সকল ক্ষেত্রে মেধার  ভিত্তিতে চাকরি হলে গরিব পরিবারের সন্তানেরা চাকরি পাবেন। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।   মাত্র ১২০ টাকা খরচ করেই চাকরি পেয়ে আমাদের আরো অনেক খুশি । কোনো রকম তদবির বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অভিভাবকরাও স্বপ্নের মতো দেখেছেন বিষয়টি।

শিক্ষার্থী  আঁখি আক্তার বলেন, ‘আমাদের বাবা শ্রমজীবি। শ্রমিকের কাজ করে। অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করিয়েছেন। আজকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পেয়ে অনেক আনন্দিত আমরা।

পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক বলেন, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজকের চাকরি পেল ৬৫ তরুণ-তরুণী। যারা আজকে নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতা ও মেধায় উত্তীর্ণ হয়েছে। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ দিতে হয়নি। তাদের মাত্র আবেদন করতে যে খরচ হয়েছে ১২০ টাকা, সেটিই তাদের খরচ।  এসব মেধাবীরা দ্রুত পুলিশের বিভিন্ন কৌশল ও পাঠগুলো আয়ত্ত করতে পারবে।সরকারের জন্য মেধাবী ও দক্ষ পুলিশ জনবল নিয়োগ দিতে পারে খুবই ভালো লাগছে।

Facebook Comments Box

Posted ০৯:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]