সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগাছায় গভীর রাতে বাড়িতে ঢুকে হামলা-ভাংচুর, আহত-১

রবিবার, ২০ জুলাই ২০২৫   প্রিন্ট  

পীরগাছায় গভীর রাতে বাড়িতে ঢুকে হামলা-ভাংচুর, আহত-১

রংপুরের পীরগাছায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট হায়াত খাঁ গ্রামের আব্দুল মোতালেবের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

অভিযোগে জানা গেছে, আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে ৯ শতক জমি ভোগদখল করে আসছেন। কয়েক বছর ধরে উক্ত জমি নিয়ে প্রতিবেশী ময়েন উদ্দিন, জয়নাল আবেদীন গংদের সাথে দ্বন্দ-বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার শালিস-বৈঠক হলেও তাদের দ্বন্দের অবসান ঘটেনি। সম্প্রতি ময়েন উদ্দিন গংরা আব্দুল মোতালেবের ভোগদখলীয় জমির অনেকগুলো গাছ কেটে নেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে আবারও দ্বন্দ দেখা দেয়। এই দ্বন্দের জেরে শনিবার গভীর রাতে আব্দুল মোতালেবের বাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর করে ময়েন উদ্দিন গংরা। এ সময় বাঁধা দিতে গেলে আব্দুল মোতালেবের ছেলে মাইদুল ইসলামকে (৩৫) মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমান আহত মাইদুল ইসলাম পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুল মোতালেব বলেন, রাতের আঁধারে তারা আমার বাড়িতে হামলা ও ভাংচুর করে ব্যপক ক্ষতি করেছে। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্তদের একজন জয়নাল আবেদীন বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। আমরা হামলা বা ভাংচুর করিনি।

পীরগাছা থানার এসআই নূর আলম জানান, অভিযোগ পেলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।অপরাধীরা কোন প্রকার ছার পাবে না।

Facebook Comments Box

Posted ১২:২১ পূর্বাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]