সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকাকে বেশি ভোটে জয়ী করতে ভোটারদের উদ্বুদ্ধ করছি-ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল

শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

নৌকাকে বেশি ভোটে জয়ী করতে ভোটারদের উদ্বুদ্ধ করছি-ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল

নৌকা প্রতিকের বেশি ভোটে বিজয় করতে হাটে মাঠে ঘাটে ও গ্ৰামে গ্ৰামে গিয়ে ভোট চাইলেন কাজিপুর উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়ের পক্ষে নৌকায় ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন তিনি ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনব্যাপী চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড়, গাড়াবেড়, সাতকয়া, বর্শিবাংঙ্গা,মাথাইলচাপড়, হাজরাহাটি, লক্ষীপুর, ভানুডাঙ্গা বাজার, সোহাগীপাড়া এলাকায় ব্যাপক প্রচারণা করেন।
প্রচারকালে চেয়ারম্যান বলেন, কাজিপুরের মাটি ও মানুষ নেতা ছিলেন, প্রয়াত নন্দিত নেতা মোহাম্মদ নাসিম, তার পুত্রও সকল মানুষের মন উন্নয়নের মাধ্যমে জয় করেছেন। আশাকরি, সেই সুবাধে ভোট কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিত হয়ে নৌকা প্রতিকের জয় সুনিশ্চিত করবে। কাজিপুরে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে বেশি ভোট দিতে উদ্বুদ্ধ করছি।

এই সময় তার সাথে ছিলেন, চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রন্জু তরফদার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আয়ুব আলী, সেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ মেম্বার, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শামীম ওসমান এবং আলমগীর হোসেন, শামীম রেজা, সুমন, শাহানুর, আসাদুল, প্রমূখ।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]